প্রিয় বন্ধু,
আবার দেখা হবে!
মিরপুর সাইন্স কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক ছাদের নিচে ফিরিয়ে আনতে, স্মৃতি ও উৎসবে ভরা একদিনের আয়োজন। বন্ধু, শিক্ষক আর ফেলে আসা করিডোরের গল্প — সব একসাথে।
স্মৃতির করিডোর, বন্ধুত্বের উৎসব
মিরপুর সাইন্স কলেজের অগণিত শিক্ষার্থী আজ দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে আছেন। একদিনের জন্য হলেও আসুন সেই পুরনো ক্লাসরুম, বন্ধুর হাসি আর প্রিয় শিক্ষকদের কাছে ফিরে যাই। থাকছে স্মৃতিচারণ, সাংস্কৃতিক আয়োজন, দুপুরের খাবার, এবং আকর্ষণীয় র্যাফেল ড্র।
একটি পূর্ণ দিন, অগণিত মুহূর্ত
-
১
০৯:০০
রেজিস্ট্রেশন ও অভ্যর্থনা
চা-নাস্তা ও নাম নিবন্ধন
-
২
১০:০০
উদ্বোধনী অনুষ্ঠান
প্রধান অতিথি ও শিক্ষকদের বক্তব্য
-
৩
১১:০০
স্মৃতিচারণ পর্ব
ব্যাচভিত্তিক ফটোসেশন ও কমিটি ঘোষণা
-
৪
১২:৩০
মধ্য বিরতি
জুমার নামাজ ও মধ্যাহ্নভোজ
-
৫
০২:৩০
সাংস্কৃতিক পরিবেশনা
গান, কবিতা ও নাটিকা
-
৬
০৪:৩০
সমাপনী
গ্রুপ ছবি ও বিদায়
সারাদিনের আকর্ষণ
স্মৃতিচারণ
পুরনো বন্ধু ও শিক্ষকদের সাথে আড্ডা
সাংস্কৃতিক আয়োজন
গান, কবিতা ও পরিবেশনা
দুপুরের ভোজ
ঐতিহ্যবাহী বাঙালি মেন্যু
ফটোসেশন
ব্যাচ ভিত্তিক গ্রুপ ছবি ও আড্ডা
আগারগাঁও জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার অডিটোরিয়াম
৩২, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা ১২০৭। মেট্রোরেল আগারগাঁও স্টেশন থেকে হাঁটার দূরত্বে।
আপনার আসনটি নিশ্চিত করুন
রেজিস্ট্রেশন ফি মাত্র ১০১ টাকা। ফর্মটি পূরণের পর নিচের নম্বরে bKash এ Send Money করুন এবং ট্রানজেকশন আইডি দিয়ে রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করুন।
জানার আছে কি?
কারা অংশগ্রহণ করতে পারবেন?
সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
রেজিস্ট্রেশন ফি কীভাবে পরিশোধ করবো?
১০১ টাকা bKash এ Send Money করুন এবং ট্রানজেকশন আইডি দিয়ে রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করুন।
পরিবারের সদস্যদের আনা যাবে?
না, শুধুমাত্র মিরপুর সাইন্স কলেজের সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আসতে পারবে।
শেষ তারিখ কবে?
রেজিস্ট্রেশন চলবে ২৯ জুলাই ২০২৬ রাত ১২ টা পর্যন্ত।
যোগাযোগ — আয়োজক কমিটি
যেকোনো প্রশ্ন, সহায়তা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন।